বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬
সাবেক এমপির বাড়িতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ ছেলে আটক
এস এম তৌহিদুজ্জামান,সাতক্ষীরা
প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৫:০০ পিএম
সাতক্ষীরায় সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য রিফাত আমিনের বাড়িতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। পরে অস্ত্র ও মাদকসহ তার ছোট ছেলে রুমনকে আটক করেন তারা। অভিযানের সময় সে মাদকাসক্ত অবস্থায় ছিল বলে জানা গেছে।

রবিবার (১৫ জুন) দুপুরে শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। 

জানা যায়, সেনাবাহিনীর সাতক্ষীরা ক্যাম্পের মেজর ইফতেখার এ অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে মেজর ইফতেখার বলেন, রুমনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির অভিযোগ রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

তিনি আরও বলেন, এ সময় রুমনের কক্ষ থেকে বিদেশি অস্ত্র, ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ইরানে সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে সৌদির কড়া বার্তা
জানা গেল বাংলাদেশে রোজা শুরুর তারিখ
সায়েন্স ল্যাব-টেকনিক্যাল মোড়ে শিক্ষার্থীদের অবরোধ, চরম ভোগান্তি
দেশেকে দুর্নীতি মুক্ত করে আগামী প্রজন্মকে একটি সুন্দর সমাজ উপহার দিতে চাই: এরশাদ উল্লাহ
ইসির সীমানা অনুযায়ী পাবনার দুটি আসনে ১২ ফেব্রুয়ারিই নির্বাচন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইবি ইউট্যাবের বৈঠক: নিয়োগ বোর্ড বাতিলের তোড়জোড়, হট্টগোল
কোটালীপাড়ায় শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসীর প্রাণ
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতদল সংঘর্ষে সন্ত্রাসী নিহত
বাংলাদেশের তিন পাশে ৫টি বিমানঘাঁটি চালু করছে ভারত
সহশিল্পীদের জন্য মুক্তির শীত বস্ত্র উপহার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft