রবিবার ১৫ ফেব্রুয়ারি ২০২৬
ভারতে প্লেন বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের শোক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ১২:৫২ এএম
ভারতের গুজরাটে ২৪২ আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়ার প্লেন বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা ৩৮ মিনিটে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিট পরই একটি আবাসিক এলাকায় গিয়ে ভেঙে পড়ে। এতে প্লেনটির সব আরোহীই মারা গেছেন বলে জানিয়েছে দেশটির সরকার।

এ ঘটনায় শোক বার্তায় তারেক রহমান বলেন, ‘বিভিন্ন দেশের ২৪২ জন আরোহী নিয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা করা একটি বিমান ভারতের আকাশে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক।’

তিনি বলেন, ‘যারা এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের প্রতি এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।’

তারেক রহমান বলেন, ‘এই শোকের সময়ে আমরা সবাই যেন তাদের পাশে দাঁড়াই এবং তাদের প্রতি আমাদের আন্তরিক প্রার্থনা ও সহানুভূতি নিবেদন করি।’

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জামায়াত আমিরের
নাহিদের বাসায় তারেক রহমান
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৩৫ কোটি ডলার
তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন বিদিশা এরশাদ
বিএনপি ভোট পেয়েছে ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ: ইসি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
যে কারণে শপথ অনুষ্ঠানে আসছেন না নরেন্দ্র মোদি
রমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে পাটওয়ারীর আবেদন
আইজিপি বাহারুল আলমের পদত্যাগের গুঞ্জন
আড়াইহাজারে গণপিটুনিতে ২ ছিনতাইকারী আহত, পিস্তল-গুলি উদ্ধার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft