সোমবার ১৯ জানুয়ারি ২০২৬
যেসব জায়গায় বড় পর্দায় দেখা যাবে হামজাদের ম্যাচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ৩:১১ পিএম
আজ সন্ধ্যা ৭টায় ঢাকায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ-সিঙ্গাপুর এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের অত্যন্ত প্রতীক্ষিত ম্যাচ। এই ম্যাচের জন্য বাফুফে ১৮,৩০০ টিকিট ছেড়েছিল, যা রাতারাতি 'সোল্ড আউট' হয়ে যায়। ওয়েবসাইটে সাইবার হামলার কারণে এবং ঘণ্টার পর ঘণ্টা ডিজিটাল লাইনে অপেক্ষা করেও অনেকেই টিকিট পায়নি। তবে যারা গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন না, তাদের জন্য রয়েছে বড় পর্দায় খেলা দেখার সুযোগ।

এই ম্যাচের ব্রডকাস্টিং চ্যানেল টি স্পোর্টস জানিয়েছে, ‎দেশে আটটি স্থানে বড় পর্দায় খেলা দেখানো হবে। এসব স্থানের মধ্যে রয়েছে ঢাকার রবীন্দ্র সরোবর, চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম, ময়মনসিংহের জেলা পরিষদ চত্বর, রংপুরের জেলা পরিষদ চত্বর, রাজশাহীর নানকিং বাজার, সিলেটের জিরো পয়েন্ট, খুলনার শিববাড়ি মোড় এবং বরিশালের বেল’স পার্ক। এসব স্থানে হামজা-জামালদের খেলা দেখা যাবে বিনামূল্যে।

এছাড়া, রাজধানী ঢাকার রূপনগর-পল্লবী এলাকায় ১২টি স্থানে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করেছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এই স্থানগুলো হল: ঘরোয়া মোড়, দুয়ারিপাড়া মোড়, দোরেন মোড়, ট-ব্লক মোড়, পার্ক কলোনি মোড়, মধ্য রাস্তা মোড় (সেকশন-৭, উত্তর সাইড), শহীদ আসিফ চত্বর (ধানসিঁড়ি স্কুল মোড়), মুসলিম বাজার ঈদগাহ মাঠ, শহীদ জিয়া মহিলা কলেজ (ই ব্লক মোড়), লালমাটিয়া স্ট্যান্ড (বাউনিয়াবাদ, মিরপুর-১১ মোড়), আলুবদি পুরাতন স্ট্যান্ড-আমতলা, বায়তুল আমান জামে মসজিদ মোড় (১১/সি, পল্লবী)।

বাংলাদেশের জন্য আজকের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ২০২৭ সালের জানুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপের ১৯তম আসর। সেখানে ২৪ দল শিরোপার জন্য প্রতিযোগিতা করবে, এবং বাংলাদেশও সেই ২৪ দলের একটি হয়ে শিরোপার লড়াইয়ে অংশ নিতে চায়।


আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আজকের বাংলাদেশ
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ২১
ঢাকার রামপুরা ও ময়মনসিংহ শহরে মি: ডি আই ওয়াই এর স্টোর উদ্বোধন
শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ
‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি ইরানের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দ্বৈত নাগরিকত্ব : ইসির নমনীয়তায় সুখবর পেলেন ২০ প্রার্থী
চীনের সম্মতি পেলেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: সৈয়দা রিজওয়ানা
সাতক্ষীরার সাংবাদিকদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান পিআইবি মহাপরিচালকের
কোকোর নামে আপত্তিকর মন্তব্য নিয়ে আমির হামজার দুঃখ প্রকাশ
ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকরা নির্বাচনের সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft