সোমবার ১৯ জানুয়ারি ২০২৬
এক সপ্তাহ পর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা কার্যক্রম শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ১:৫১ পিএম
টানা ৭ দিন বন্ধ থাকার পর অবশেষে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা কার্যক্রম চালু হয়েছে। বুধবার (৪ জুন) সকাল পৌনে ৯টা থেকে হাসপাতালটিতে সীমিত পরিসরে সেবাদান কার্যক্রম চালু হয়।

এর আগে গত ২৯ মে থেকে ‘নিরাপত্তা শঙ্কায়’ হাসপাতালটিতে সেবাদান কার্যক্রম বন্ধ রেখেছিলেন চিকিৎসক-কর্মকর্তারা।

সরেজমিনে বুধবার সকালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে প্রায় শতাধিক সেবা প্রত্যাশীদের হাসপাতালে প্রবেশ করতে দেয়া হয়। যাদের বেশিরভাগই নতুন রোগী। বাকিরা বিভিন্ন সময়ে হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন।

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক জানে আলম বলেন, আজ জরুরি বিভাগের সেবা চালু হয়েছে। তবে জরুরি চিকিৎসার পর কারও বাড়তি চিকিৎসার প্রয়োজন হলে আপাতত সেটি দেয়া হবে না। সবেমাত্র হাসপাতাল খুলেছে। প্রথমে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হবে।

গত ২৯ মে জুলাই গণঅভ্যুত্থানে আহত রোগীদের সঙ্গে চিকিৎসক-কর্মচারীদের হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় নিরাপত্তা শঙ্কায় হাসপাতালের চিকিৎসা সেবা বন্ধ রেখে কর্মবিরতি পালন করছিলেন চিকিৎসক-কর্মচারীরা। এরই ধারাবাহিকতায় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের অচলাবস্থা নিরসনে গত ৩১ মে এক বিজ্ঞপ্তিতে হাসপাতালটিতে প্রতিনিধি দল পাঠানোর কথা জানিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ২১
ঢাকার রামপুরা ও ময়মনসিংহ শহরে মি: ডি আই ওয়াই এর স্টোর উদ্বোধন
শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ
‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি ইরানের
দ্বৈত নাগরিকত্ব : ইসির নমনীয়তায় সুখবর পেলেন ২০ প্রার্থী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চীনের সম্মতি পেলেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: সৈয়দা রিজওয়ানা
দ্বৈত নাগরিকত্ব : ইসির নমনীয়তায় সুখবর পেলেন ২০ প্রার্থী
সাতক্ষীরার সাংবাদিকদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান পিআইবি মহাপরিচালকের
কোকোর নামে আপত্তিকর মন্তব্য নিয়ে আমির হামজার দুঃখ প্রকাশ
ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকরা নির্বাচনের সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft