বুধবার ৯ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় "নিবাসীদের সার্বিক ব্যবস্থা গ্রহণ" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
প্রকাশ: রোববার, ১ জুন, ২০২৫, ৬:০৬ পিএম   (ভিজিট : ৫৬৮)
সাতক্ষীরায় "নিবাসীদের সার্বিক মান উন্নয়ন ও কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ" শীর্ষক সেমিনার-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সরকারি শিশু পরিবার বালক সাতক্ষীরার আয়োজনে রবিবার (১ জুন) সকাল ১০টায়  সরকারি শিশু পরিবারের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।  জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ।
 
সরকারি শিশু পরিবার বালক সাতক্ষীরার উপ-তত্ত্বাবধায়ক মোছাঃ আয়েশা খাতুনের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার আবুল খায়ের, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জীব কুমার বিশ্বাস, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক রোকনুজ্জামান,  সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ লিয়াকত পারভেজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ী সাতক্ষীরার প্রকৌশলী হারুন অর রশিদ প্রমুখ।

এসময় শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশ নেয়। সরকারী শিশু পরিবারের উদ্ধৃতি দিয়ে বক্তারা জানান, সাতক্ষীরা সরকারী শিশু পরিবারে ১৭ জন কর্মচারীর স্থলে বর্তমানে ৫ জন কর্মচারী কর্মরত আছে।

 বক্তারা এসময় শিশু পরিবারে জনবল সংকট পূরনে দ্রুত সময়ে নিয়োগদান ও শিক্ষার্থীদের কারিগরি প্রশিক্ষণের জন্য শিশু পরিবারে জায়গা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। বর্তমানে সরকারি শিশু পরিবারে মোট ৪০ জন বালক রয়েছে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft