বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
হাসপাতাল চালুর দাবিতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ
প্রকাশ: রোববার, ২০ এপ্রিল, ২০২৫, ৩:২৭ পিএম   (ভিজিট : ৩৪৩৬)
সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্যক্রম দ্রুত চালুর দাবিতে দুই দফা কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। টানা অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের পাশাপাশি দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছে কলেজের শিক্ষার্থীরা। 

রবিবার (২০ এপ্রিল) সকাল ১০টা থেকে সিলেট- সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধ করে আন্দোলন করে তারা। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করলে তারা না মেনে অবরোধ অব্যাহত রাখে। সাড়ে দশটার দিকে সেনাবাহিনী লাঠিচার্জ করে সড়ক থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে যানবাহন চালু চলাচল করে। 

এর আগে ১৫ এপ্রিল অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে মানববন্ধন ও পরের দিন সড়ক অবরোধ করে টানা ৪ দিন বিভিন্ন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।  

শিক্ষার্থীরা জানান, প্রথম দফা অবরোধ তুলে নেয়ার পর ওয়ার্ড ক্লাস সুবিধা ও হাসপাতাল চালুতে কার্যকরী পদক্ষেপ না নেয়ায় ফের অবরোধে নামের তারা। দাবি পূরণ হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি শিক্ষার্থীদের।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft