মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
নবীনগর বাজার ও শহর রক্ষার্থে নদীর পাড় দিয়ে রাস্তা নির্মাণের দাবি
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৮:৩২ পিএম   (ভিজিট : ১০৩২)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারের উন্নয়ন মেঘাপ্রকল্পের আওতায় আশুগঞ্জ টু নবীনগর রাস্তা নির্মাণ প্রকল্পে খাজানগর থেকে আলীয়াবাদ পর্যন্ত অংশটি নবীনগর বাজার ও শহর রক্ষার্থে তিতাস নদীর পাড় দিয়ে রাস্তা নির্মাণের দাবিতে এলাকাবাসী এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ সোমবার নবীনগর সদর করিম শাহ্ মাজার সড়াকে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন নবীনগর কাছেমুল উলুম ইসলামিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা মুফতি শহিদুল হক। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোহাম্মদ জসিম। মানববন্ধনে বক্তারা বলেন, উক্ত প্রকল্পের নকশা অনুযায়ী রাস্তা নির্মাণ করা হলে খাজানগর গ্রামের বিরাট একটি অংশ, একটি মাদরাসা, মসজিদ মন্দির, বাজার ধ্বংস হয়ে যাবে বিধায় নবীনগর বাজার ও শহর রক্ষার্থে নবীনগর মৌজার ১৯১৭ দাগে তায়েব আলী শাহ মাজার থেকে করিম শাহ মাজার পর্যন্ত একটি সরকারি গোপাট রয়েছে এবং নবীনগর ও বাগডর মৌজায় সাবেক ১৭৯৮/২ দাগসহ বিভিন্ন দাগে করিম শাহ্ মাজার থেকে মনু বাবুর ঘাটলা পর্যন্ত সরকারি ও কিছু ব্যক্তি মালিকানায় জায়গা (গোপাট) রয়েছে, এই গোপাট দিয়ে খাজানগর থেকে আলীয়াবাদ পর্যন্ত প্রকল্পের অংশের রাস্তা নির্মাণ করা হউক। এই গোপাট থেকে তিতাস নদী ৭০০ ফুটের দূরে রয়েছে। 

আরো বক্তব্য রাখেন, মো. আমিরুল ইসলাম আমীর, গোলাম হোসেন খান টিটু, মো. সেলিম খান, মুফতি মো. বেলায়েত উল্লাহ, মাদরাসার খতিব হাবিবুর রহমান, মাওলানা ফজলুর রহমান, মুফতি ওবায়দুল্লাহ, মাওলানা ইমরান আশরাফ, আবদুল্লা আল উদয় প্রমুখ। 

আজকালের খবর/ওআর







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft