বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির ত্রি বার্ষিক নির্বাচন কাল
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৭:৩৪ পিএম   (ভিজিট : ৪০৩)
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে ঢাকার শাহজাহানপুর রেলওয়ে কলোনির মাহবুব আলী মিলনায়তনে। ভোটগ্রহণ চলবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। 

নির্বাচনের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এম এ বাতেন ও মো. ওয়ারেস আলী। কার্যকরী সভাপতি পদে নির্বাচন করছেন আখতারুজ্জামান বাবুল ও মোয়াজ্জেম হোসেন সরদার। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিত করছেন মোহাম্মদ সাইফুল আলম ও আলামিন খান জয়। দপ্তর সম্পাদক পদে নির্বাচন করছেন কাজী মো. জুবায়ের মাসুম ও মহাসিন মিয়া। কোষাধক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এসএম আহমেদ খোকন ও আবুল খায়ের। 

নির্বাচনে অংশগ্রহণের জন্য সকল কাউন্সিলরকে সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে ভোটদানে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। এ নির্বাচনের মাধ্যমে আগামী তিন বছরের জন্য ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃত্বে নির্বাচন করার হবে। সংগঠনের ভবিষ্যৎ উন্নয়ন এবং সেবার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আজকালের খবর/ওআর








আরও খবর


সর্বশেষ সংবাদ
বন্ধ ৯ কারখানা খুলছে এস আলম গ্রুপ
মোহনগঞ্জে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
দীর্ঘতম সৈকতে হাজারো মানুষ দেখলো বছরের শেষ সূর্যাস্ত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাণিজ্য মেলায় ই–টিকেটিং সেবা চালু
ওএসডি হচ্ছেন নীলফামারীর ডিসি
শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft