রবিবার ২১ জুন ২০২৬
সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল নিয়ে তোলপাড়
প্রকাশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৪:৩৭ পিএম   (ভিজিট : ৩৯৫)
বাংলাদেশে প্রশাসনের প্রধান কেন্দ্র সচিবালয়ে প্রবেশের জন্য সাংবাদিকদের জন্য ইস্যু করা সব অ্যাক্রিডিটেশন কার্ড এক নোটিশে বাতিল ঘোষণা নিয়ে ব্যাপক তোলপাড়ের পর সরকার বলছে কোনো ইভেন্ট কাভার করতে সাংবাদিকরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ‌‘অস্থায়ী অ্যাক্সেস কার্ড’ পাবেন। 

অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের এ সিদ্ধান্ত ‘সাময়িক’ এবং দ্রুতই এ ব্যাপারে 'ইতিবাচক' সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে গতকাল শুক্রবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সচিবালয়ে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা উল্লেখ করে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে সচিবালয়ে প্রবেশাধিকার বাতিল ঘোষণা করা হয়।

এ বিজ্ঞপ্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন সাংবাদিকদের অনেকেই। আবার কেউ কেউ এ সিদ্ধান্তকে সঠিক উল্লেখ করে যাচাই বাছাই করে নতুন করে অ্যাক্রিডিটেশন কার্ড দেয়ার পক্ষেও মত দিয়েছেন।

মানবাধিকারকর্মী নূর খান লিটন বলছেন, সাংবাদিকদের সব কার্ড একসঙ্গে বাতিলের ঘটনার মধ্য দিয়ে জনগণ ও গণমাধ্যম ভুল বার্তা পেয়েছে, যা অনেকের মধ্যে ভীতির সঞ্চার করেছে।

এরআগে গত মাসে তিন দফায় ১৬৭ জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সম্পাদক পরিষদ। একে ‘সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে অন্তরায়’ বলে উল্লেখ করেছিলো সংগঠনটি।

এদিকে বিভিন্ন মন্ত্রণালয়ের খবরাখবর নিয়মিত সংগ্রহ করতে সচিবালয়ে যেতে হয় জানিয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক মাসুদুল হক বলেছেন, আগামীকাল রবিবার স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তারা সচিবালয়ে সাংবাদিকদের কাজ যেন বাধাগ্রস্ত না হয় সেই দাবি জানাবেন তারা।

আজকালের খবর/ওআর

Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft