মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
ইবিতে শহিদ ওসামা-সাব্বির ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
প্রকাশ: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ৬:১৭ পিএম   (ভিজিট : ৫২৩)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহিদ ওসামা-সাব্বির স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। ৩২ দলের অংশগ্রহণে বিশ্বিবদ্যালয়ের ক্রিকেট মাঠে এটি অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আইআইইআরের পরিচালক অধ্যাপক ড. ইকবাল হোসাইন, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ড. আবুল কালাম আজাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক এস এম সুইট, শাখা ছাত্রশিবির সভাপতি এইচ এম আবু মূসা ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সহ খোলোয়াড়বৃন্দ।

এ সময় সমন্বয়ক এস এম সুইট বলেন, আমরা কুষ্টিয়ায় পুলিশের গুলিতে শহিদ ওসামা ও সাব্বিরের নামে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছি। আমরা চাই এর মাধ্যমে জুলাই আন্দোলনের সকল শহিদরা আমাদের মাঝে বেঁচে থাকুক। এছাড়া খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ভালো সম্পর্ক ও বিশ্ববিদ্যালয়ে সুস্থ সাংস্কৃতি গড়ে উঠে। সবাইকে গণঅভ্যুত্থানের স্পিরিট ধরে রাখার আহ্বান জানাচ্ছি। 

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, তোমরা শিক্ষার্থীরা যেভাবে দেশ পরিবর্তন এনে দিয়েছো একইভাবে সুষ্ঠু সংস্কৃতি ও ভালো কাজে প্রতিযোগিতা করবে। আমার ভালো কাজের সহযোগিতা সবসময় পাবে ইনশাআল্লাহ। 

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আজকের যে দুই জন শহিদ ওসামা ও শহিদ সাব্বির তাদের নামে এমন আয়োজন প্রশংসনীয়। এর মাধ্যমে জুলাইয়ের শহিদরা আমাদের মাঝে সবসময় বেঁচে থাকবে। আমি এই টুর্নামেন্টের সফলতা কামনা করছি।

আজকালের খবর/ওআর







আরও খবর


Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft