রবিবার ৮ মার্চ ২০২৬
রাফা ছেড়েছে ৬ লাখ ৩০ হাজার ফিলিস্তিনি: জাতিসংঘ
প্রকাশ: শনিবার, ১৮ মে, ২০২৪, ১২:৫৫ পিএম   (ভিজিট : )
গাজার সর্বদক্ষিণের শহর রাফায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ফলে প্রাণ বাঁচতে ওই অঞ্চল থেকে সাড়ে ৬ লাখ ৩০ হাজারেরও বেশি ফিলিস্তিনি অন্যত্র পালিয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ এক বিবৃতিতে জানিয়েছে- গত ৬ মে থেকে রাফা শহরের পূর্বাঞ্চলের প্রায় ৬ লাখ ৩০ হাজার ফিলিস্তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

এছাড়াও শহরটির উত্তরাঞ্চল থেকে জীবন বাঁচাতে আরও এক লাখ লোক পালিয়েছেন বলে জানানো হয়েছে।

এদিকে ইউএনআরডাব্লিউএ জানিয়েছে, বাস্তুচ্যুত মানুষগুলো লাগামহীন ক্লান্তি, ক্ষুধা ও ভয়ের মুখোমুখি হচ্ছে। তাদের যাওয়ার মতো নিরাপদ জায়গা নেই। পরিস্থিতি মোকাবেলায় অবিলম্বে একটি যুদ্ধবিরতিই আমাদের একমাত্র আশা।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত এ হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত ৩৫ হাজার ৩০৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু। আহত হয়েছে আরও ৭৯ হাজার ২৬১ ফিলিস্তিনি। সূত্র: আল-জাজিরা

আজকালের খবর/বিএস 









সর্বশেষ সংবাদ
বন্ধ ৯ কারখানা খুলছে এস আলম গ্রুপ
মোহনগঞ্জে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
দীর্ঘতম সৈকতে হাজারো মানুষ দেখলো বছরের শেষ সূর্যাস্ত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাণিজ্য মেলায় ই–টিকেটিং সেবা চালু
ওএসডি হচ্ছেন নীলফামারীর ডিসি
শহীদ রুবেলের নবজাতক শিশু পুত্রকে দেখতে গেলেন ইউএনও
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft