সোমবার ১৯ জানুয়ারি ২০২৬
শিশু আয়ানের মৃত্যু: অধিদপ্তরের তদন্ত প্রতিবেদন নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪, ৩:৫৩ পিএম
ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খৎনা করাতে গিয়ে শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত প্রতিবেদনে হাইকোর্টে জমা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে উপ-পরিচালক (আইন) পরিমল কুমার পাল আজ রবিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চে প্রতিবেদনটি জমা দেন।

এদিকে আজ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‌‘তদন্ত রিপোর্ট হাইকোর্টে জমা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এখনই কিছু বললে কনটেম্পট অব কোর্ট হয়ে যায় যাবে। তাই এখনই কিছু বলতে চাইছি না।’

রিপোর্টে যে সুপারিশ করা হয়েছে সেই সাথে উচ্চ আদালতের রায় মিলিয়ে ব্যবস্থা করা হবে জানান মন্ত্রী। তিনি আরও বলেন, ‘কোনো হাসপাতাল অবৈধ ও লাইসেন্স ছাড়া কাজ করলে তাদের কার্যক্রম বন্ধ করা হবে।’

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
বন্ধ ৯ কারখানা খুলছে এস আলম গ্রুপ
মোহনগঞ্জে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
দীর্ঘতম সৈকতে হাজারো মানুষ দেখলো বছরের শেষ সূর্যাস্ত
যেসব দাবি জানালেন চব্বিশের বিপ্লবীরা
দাম কমল ডিজেল-কেরোসিনের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাণিজ্য মেলায় ই–টিকেটিং সেবা চালু
শহীদ রুবেলের নবজাতক শিশু পুত্রকে দেখতে গেলেন ইউএনও
দুই সচিব ওএসডি
ইসকনের ২০২ অ্যাকাউন্টে ২৩৬ কোটি টাকা
যেসব দাবি জানালেন চব্বিশের বিপ্লবীরা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft