বুধবার ২৪ জুন ২০২৬
বনশ্রীতে গৃহকর্মীর মৃত্যু নিয়ে ৪ গাড়িতে আগুন-ভাঙচুর, ওসিসহ আহত ৪
প্রকাশ: রোববার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ১:০৩ পিএম  আপডেট: ৩১.১২.২০২৩ ১:০৫ পিএম  (ভিজিট : ৮৬৯)
রাজধানীর রামপুরা বনশ্রীতে আসমা বেগম নামে এক গৃহকর্মীর মৃত্যুকে কেন্দ্র করে ভবনের নিচে পার্কিং করা চারটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীর নিক্ষেপ করা ইটের আঘাতে মাথা ফেটে রক্তাক্ত হয়েছেন রামপুরা থানার ওসি। আহত হয়েছেন আরো তিন পুলিশ সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়।

আজ রবিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রামপুরা বনশ্রী ডি ব্লকের ৩২ নম্বর বাড়িতে এ ঘটনাটি ঘটে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ওই বাসার একটি কাজের মেয়ে মারা যাওয়ার সংবাদে পুলিশ ঘটনাস্থলে যায়। আইন অনুযায়ী লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর জন্য প্রস্তুতি নেওয়ার সময় এলাকাবাসী ও আশপাশে গৃহকর্মীরা মৃত্যুর ব্যাপারে প্রতিবাদ করতে থাকে। তখন পুলিশের পক্ষ থেকে বলা হয় আগের নিয়ম অনুযায়ী লাশ হেফাজতে নিয়ে নেই। ঘটনার বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর সময় ওই বাসার সামনে অবস্থানরত লোকজন ইটপাটকেল নিক্ষেপ করলে এতে আমিসহ চার পুলিশ সদস্য আহত হই। পরে সহকর্মীরা আমাকে নিয়ে আসেন। আমি আসার পর ওই বাড়ির নিচে থাকা চারটি গাড়িতে আগুন ধরিয়ে দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়।

আজকালের খবর/এসএইচ

Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft