বুধবার ২৪ জুন ২০২৬
খিলক্ষেতে বেপরোয়া ল্যান্ড ক্রুজারের ধাক্কায় শিশুসহ নিহত ৩
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ১০:০৩ এএম   (ভিজিট : ১০৪৮)
রাজধানীর খিলক্ষেতে একটি বেপরোয়া ল্যান্ড ক্রুজার গাড়ির ধাক্কায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় সুমন মিয়া নামে একজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে খিলক্ষেত ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল বাশার জানান, বিমানবন্দরের দিক থেকে আসা একটি বেপরোয়া ল্যান্ড ক্রুজার গাড়ি ফুটওভার ব্রিজের নিচের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই আট বছরের শিশু ইয়াসিন মারা যায়। আহত অবস্থায় আমরিনা হক (২৭) নামে এক নারী ও উজ্জ্বল পাণ্ডে (২৬) নামের আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, এ ঘটনায় চালককে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজকালের খবর/এসএইচ

Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft