বিএনপি-জামায়াতের অবৈধ হরতাল অবরোধ, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো শান্তি মিছিল ও সমাবেশ করেছে। আজ বুধবার শহরের প্রবেশদ্বার, বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্র্মীরা বিভিন্ন স্লোগান দেয় ‘বিএনপির অবরোধ, মানি না মানি না’, ‘দেশ বিরোধী চক্রান্ত মানি না, মানবো না’, ‘অবৈধ অবরোধ, মানি না মানবো না’, ‘ছাত্রদলের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান।’ প্রতিনিধিদের পাঠানো খরব:
রংপুর: দেশব্যাপী বিএনপি-জামায়াত কর্তৃক সংঘটিত নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা, আদর্শ ও মূল্যবোধে উজ্জীবিত শিক্ষকদের সংগঠন নীল দল। আজ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মিডিয়া চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
নীল দলের সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ারুল আজিমের সঞ্চালনায় এবং সভাপতি অধ্যাপক ড. নিতাই কুমার ঘোষের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. শফিক আশরাফ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. তুহিন ওয়াদুদ, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান গোলাম রব্বানী, একাউন্টিং ও ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আপেল মাহমুদ, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মাজেদুল হক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হক প্রমুখ।
বগুড়া: বিএনপি-জামায়াতের অবৈধ হরতাল অবরোধ, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জেলা আওয়ামী লীগ জেলা শহর ও শহরের উপকণ্ঠে আজ সকাল থেকে শান্তি মিছিল ও সমাবেশ করেছে। বেলা ১১টা থেকে শহরের প্রবেশদ্বার বনানী মোড়, মাটিডলি মোড়, নাটোর রোডমোড়, চারমাথা মোড় মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে সমাবেশ স্থলে সমবেত হয়। এসব স্থানে শান্তি সমাবেশ করে।
আজ সকাল ৭টায় শহরের মহাসড়কের বনানী মোড়ে ঝাটিকা মিছিল করে অবরোধকারীরা। জেলা প্রশাসক ও পুলিশ সুপার আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে রাস্তায় টহল দিতে দেখা যায়।
অবরোধকারীরা সকাল ৮টায় জেলা সদরের বারোপুর এলাকায় একটি সিএনজি থ্রি-হুইলারে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো ছাড়া অন্যকোন ঘটানা ঘটাতে পারেনি। বেলা ১১টার পর বিজিবি, র্যাব ও পুলিশের তৎপরতায় জোরদার থাকায় পরিস্থিতি ছিল স্বাভাবিক। পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানগুলোকে সারিবদ্ধ করে পুলিশ বগুড়ার সীমানা পার করে দেয়।
জেলা মটর পরিবহন সমিতির নেতারা প্রায় ৫ শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা করেছে। শহরের বনানীতে জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মজিবর রহমান মজনু।
এখানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান দুলু, শাহাদাৎ আলম ঝুনু, রফি নেওয়াজ খান রবিন, আলহাজ শেখ, যুবলীগ নেতা আমিনুল ইসলাম, আব্দুল মতিন। এছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। বগুড়া মাটিডালি মোড়ে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুর নেতৃত্ব শান্তি সমাবেশ হয়েছে। এখানে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, আওয়ামী লীগ নেতা সাগারকুমার রায়, মাহফুজুল ইসলম রাজ, রুহুল মোমিন তারিক, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু প্রমুখ।
কুড়িগ্রাম: বিএনপি-জামায়াতের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে কুড়িগ্রামে পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও যুবলীগ। আজ দুপুর ১২টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে দলীয় অফিস চত্বরে অনুষ্ঠিত হয় শান্তি সমাবেশ।
এ সময় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আবুল কালাম আজাদ, মোস্তাফিজার রহমান সাজু, ফজলে নুর তানু, আতাউর রহমান বিপ্লব প্রমুখ। বক্তারা বিএনপি-জামায়াতের সব নৈরাজ্যের প্রতিবাদে নেতাকর্মীদের রাজপথে থেকে মোকাবেলা করার আহ্বান জানান। আরো রাখেন- জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রেদওয়ানুল হক দুলাল ও মমিনুর রহমান মমিন প্রমুখ।
রাজশাহী: বিএনপি-জামায়াতের হরতাল ও অবরোধের নামে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে শান্তি সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আজ রাজশাহী কুমারপাড়া দলীয় কার্যালয়ের সামনে মহানগর সাধারণ সম্পাদক ডাবলু সরকারের নেতৃত্বে শান্তি সমাবেশ করে নেতাকর্মীরা। সমাবেশ থেকে জামায়াত শিবিরের নৈরাজ্য বিশৃঙ্খলার তীব্র সমালোচনা করে রাজপথে তাদের মোকাবিলা করার ঘোষণা দেওয়া হয়। এদিকে সাহেব বাজার জিরো পয়েন্টে সংগঠনের মহানগর সভাপতি মোহাম্মদ আলী কামালের নেতৃত্বে শান্তি সমাবেশ ও মিছিল করে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
নোয়াখালী: নারীর প্রতি বিএনপি-জামায়াতের সহিংসতার প্রতিবাদ জানিয়ে উন্নয়ন সমৃদ্ধির অগ্রযাত্রা, আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং নারী জাগরণের অগ্রদূত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে নোয়াখালীতে নারী সমাবেশ ও মানববন্ধন করেছে মহিলা আওয়ামী লীগ। আজ নোয়াখালী প্রেস ক্লাবের সামনের সড়কে নোয়াখালী জেলা মহিলা আওয়ামী লীগ, সদর উপজেলা ও নোয়াখালী পৌরসভা মহিলা আওয়ামী লীগের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলুফা মমিন, সাধারণ সম্পাদক রেনু চৌধুরী, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আজমলা আক্তার, সাধারণ সম্পাদক ফরিদা আক্তার, পৌরসভা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাজেরা পারভীন, সাধারণ সম্পাদক হাসিনা চৌধুরী বক্তব্য রাখেন।
কিশোরগঞ্জ: বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কিশোরগঞ্জে জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ সকালে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. জিল্লুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি দিলারা বেগম আছমা, সহ-সভাপতি কোহিনূর আফজল, সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, সাংগঠনিক সম্পাদক হাসিনা হায়দার চামেলী, আইনবিষয়ক সম্পাদক অ্যাড. শংকরী সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাছুমা আক্তার প্রমুখ। বক্তাগণ বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও আগুনসন্ত্রাস প্রতিহত করার আহ্বান জানান।
পিরোজপুর: বিএনপির-জামায়াতের ডাকা টানা অবরোধ ও জনগণের জানমাল রক্ষায় সারাদেশের মতো শান্তি সমাবেশ করেছে পিরোজপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। আজ সকাল থেকে শহরের সি-অফিস মোড়ে অবস্থান নিয়ে শান্তি সমাবেশে বিভিন্ন স্লোগান দেয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা।
এ সময় জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা ও সাধারণ সম্পাদক সুমন সিকদারের নেতৃত্বে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ: দেশব্যাপী জামায়াত-বিএনপির ডাকা অবরোধের প্রতিবাদে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী সমির নির্দেশনা মোতাবেক যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সে সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, জেলা কৃষক লীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক একরামুল হক লিকু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, জেলা যুবলীগ নেতা বাসের আলম সিদ্দিকী, সদর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও জেলা যুবলীগ সদস্য শাহ মো. ইব্রাহিম খলিল রাজা, এমপির পিএস রোকনুজ্জামান রিপন, পৌরসভার কমিশনার টিপু সুলতান, আবু বক্কর, রেজাউল করিম রেজা, লিয়াকত হোসেন, যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, সোহেল আহমেদ, ছাত্রলীগ নেতা আবু সুমন বিশ^াস, ফজলে রাব্বি অনুসহ পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): তৃতীয় দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের বিরুদ্ধে ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তারের পক্ষে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। আজ এই কর্মসূচির তীব্র প্রতিবাদ জানিয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ও পৌর এলাকার বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা।
এ সময় ‘বিএনপির অবরোধ, মানি না মানি না’, ‘দেশ বিরোধী চক্রান্ত মানি না, মানবো না’, ‘অবৈধ অবরোধ, মানি না মানবো না’, ‘ছাত্রদলের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান’, ‘ঈশ্বরগঞ্জের মাটি, ছাত্তার ভাইয়ের ঘাঁটি, শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই' ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়। মিছিল শেষে মহাসড়কের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন গোল চত্বরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মতিউর রহমান মতি, যুব ও ক্রীড়া সম্পাদক শহীদুল ইসলাম মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু হানিফা হানিফ, ময়মনসিংহ জেলা যুবলীগের সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, পৌর যুবলীগের সভাপতি আশরাফুল আলম সুমন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম জুয়েল, দেলোয়ার জাহান মামুন, শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব কাজী জিয়াউল হক শুভ্র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রানা আহমেদসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শ্রীনগর (মুন্সীগঞ্জ): শ্রীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বিএনপি ও জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও চলমান অবরোধের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। আজ বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শ্রীনগর ছনবাড়ি ওভারব্রিজের সামনে এই অবরোধ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগমের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচিতে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ফিরোজা বেগম, উপজেলা যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা শাহনাজ বেগম, হাঁসাড়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি শামসুন্নাহার সুমি, কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাহিদ আক্তার মুন্নিসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন মহিলা আওয়মী লীগ ও যুব মহিলা লীগের নেতারা।
রায়পুর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রায়পুরে আজ দুপুরে বিএনপির জামায়াতের অবরোধ ও প্রতিবাদে পৌর আওয়ামী লীগ শহরে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ প্রাইম ব্যাংকের সামনে অনুষ্ঠিত হয়েছে। রায়পুর পৌর আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ আলহাজ রফিকুল হায়দার বাবুল পাঠান। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন। পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট। শান্তি সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আইনুল কবির মনির ভুইয়া ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ জুটনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন। রায়পুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান রাশেল। পৌর কাউন্সিলার জাকির হোসেন নোমান, পৌরসভার পেনেল মেয়র মেহেদী হাসান শিশির পাঠান, পৌর কাউন্সিলার ইউছুফ হোসেন প্রমুখ। বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রাইম ব্যাংকের সামনে এসে সমাপ্তি হয়েছে। এছাড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগের সব সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী: রাজবাড়ীতে বিএনপি-জামায়াতের অগুন সন্ত্রাস, হত্যাকাণ্ড, নৈরাজ্য ও অনৈতিক অবরোধের প্রতিবাদে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ১২টায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগ নিজ কার্যালয়ে এই শান্তি সমাবেশের আয়োজন করে জেলা আওয়ামী লীগ। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।
এতে বক্তব্য দেন রাজবাড়ী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালমা চৌধুরী রুমা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রফেসর ফকরুজ্জামান মুকুট, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, সাধারণ সম্পাদক শেখ মো. ওয়াহিদুজ্জামান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, জেলা যুবলীগের সভাপতি মো. শওকত হাসান, সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল, সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. রাজিব, জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখ প্রমুখ।
সমাবেশ শেষে একটি অবরোধবিরোধী মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদিক্ষণ করে। মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সংগঠনের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গজারিয়া (মুন্সীগঞ্জ): বিএনপি জামায়াতের দেশবিরোধী সন্ত্রাস জঙ্গীবাদ, ষড়যন্ত্র এবং অবৈধ অবরোধের প্রতিবাদে মুন্সীগঞ্জের গজারিয়ায় শান্তি মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা। আজ ভবেরচর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মো. লিটনের নেতৃত্বে একটি শান্তি মিছিল বের করে সড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের নির্দেশে আমরা বিএনপি-জামায়াতের নাশকতা ঠেকাতে মহাসড়কে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি।
এ সময় উপস্থিত ছিলেন- গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি খোকন, ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি লোকমান হোসেন সরকার, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জিএস শাহিনসহ অনেকে।
কালিয়াকৈর (গাজীপুর): সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি নিয়ে গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মোশারফ হোসেনের নেতৃত্বে মাঠে ছিল আওয়ামী লীগ। আজ কালিয়াকৈরে গাজীপুর জেলা ও কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি মিছিল ও সমাবেশ করেছে নেতাকর্মীরা। মৌচাক, সফিপুর, চান্দরা ও কালিয়াকৈরে পৃথক ভাবে বিভিন্ন কর্মসূচি নিয়ে সক্রিয় ভাবে মাঠে ছিল আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেযারম্যান সেলিম আজাদ, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারণ সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয়, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি হিরু মিয়া, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক কবির সম্রাট, সাধারণ সম্পাদক আশিক দেওয়ান প্রমুখ।
গৌরীপুর (ময়মনসিংহ): সারাদেশে বিএনপি-জামাতের অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে সহস্রাধিক মোটর সাইকেল নিয়ে ময়মনসিংহের গৌরীপুরে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপির নেতৃত্বে আজ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল বের করেন। বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানজীর আহমেদ রাজিব, জেলা পরিষদ সদস্য গোলাম সামদানী খান সুমন, পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক উমর ফারুক স্বাধীন, ইমতিয়াজ সুলতান জনি, ফারুক আহমেদ প্রমুখ।
আজকালের খবর/ওআর