বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
নতুন করে বিদ্যুতের দাম বাড়ার প্রস্তাব আসেনি : অর্থমন্ত্রী
প্রকাশ: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ৪:৪৭ পিএম   (ভিজিট : ১০৯০)
নতুন করে বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে কোনো প্রস্তাব এখনও অর্থ মন্ত্রণালয়ে আসেনি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

বিদ্যুতের দাম বাড়বে কি না- এ প্রসঙ্গে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, মানুষের অ্যাফোর্টেবিলিটি (ক্রয়ক্ষমতা) কমে গেছে। সেটি বাড়ানোর জন্য সরকার বিভিন্ন উদ্যাগও নিয়েছে। আমি বিশ্বাস করি, এখন সবাই ভালো অবস্থানে আছেন। বিদ্যুতের প্রাইজ বাড়ানো হবে কি না, সে প্রস্তাবনা এখনো আমাদের কাছে আসেনি। এলে আপনাদের কাছে সেটি শেয়ার করবো। তখন আপনারাও জানতে পারবেন।

নতুন দুটি বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলোতে ‘নো পাওয়ার নো পেমেন্ট’ করছি। এখানে রেন্টাল পাওয়ার প্ল্যান্ট যেগুলো ছিলো সেগুলোর মেয়াদ আগেই শেষ হয়ে গেছে। এ মুহূর্তে আমাদের এখানে তারা আরও দু-এক বা পাঁচ বছর অপারেট করবে, সেজন্য কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না। যখন তাদের কাছ থেকে ইলেক্ট্রিসিটি তখন শুধু ওই পরিমাণ ইলেক্ট্রিসিটির চার্জ দিতে হবে। এখানে আমরা কোনোভাবেই লোকসান করার সুযোগ রাখিনি।

মুস্তফা কামাল আরও বলেন, আমাদের আরও অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট করতে হবে। কারণ, এরইমধ্যে সরকার ক্লাইমেট চেঞ্জের প্রভাব থেকে দেশকে রক্ষা করার প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক মহলের সঙ্গে যুক্ত থেকে আমাদের কিছু পাওয়ার প্ল্যান্ট পাইপলাইনে ছিলো, সেগুলোকে আমরা এখন আর অনুমোদন দিচ্ছি না। পাইপলাইনে থাকা আটটি পাওয়ার প্ল্যান্টের অনুমোদন বাতিল করে দেওয়া হয়েছে। ফলে আমাদের এখানে আরেও পাওয়ার প্ল্যান্ট করতে হবে।

আজকালের খবর/বিএস 









সর্বশেষ সংবাদ
নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনে বিজ্ঞানী ও কৃষি শ্রমিকদের অবদান রয়েছে: কৃষিমন্ত্রী
ভোটের প্রচারণায় এগিয়ে মনোজ বৈদ্য
ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগে সমতা চায় টিআইবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সুবাহর শরীরে নির্যাতনের চিহ্ন
তাদের মাখো মাখো ‘প্রেমের প্রাসাদ’!
‘আমাকে জায়গা দিন, এটা আমার প্রাপ্য’ : লালকেল্লার দাবিদার মোগল সম্রাজ্ঞী
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft