বুধবার ১১ মার্চ ২০২৬
অলিম্পিকের পদক তালিকায় শীর্ষে চীন
প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ১২:৩৪ পিএম   (ভিজিট : )
অলিম্পিক মানেই যেন পদকের জন্য যুক্তরাষ্ট্র আর চীনের লড়াই। লম্বা সময় ধরেই চলছে এই প্রতিযোগিতা। তবে এবারের প্যারিস অলিম্পিক যেন কিছুটা ভিন্ন। যুক্তরাষ্ট্র পদকের বিচারে বাকিদের চেয়ে অনেকটা এগিয়ে থাকলেও স্বর্ণপদকের দিক থেকে এখনো বেশ খানিকটা পিছিয়ে তারা। বিপরীতে এবারের অলিম্পিকে ৫ম দিনে এসে পদকতালিকার শীর্ষে উঠে এলো চীনের নাম। 

আগের দুইদিন পদক তালিকায় ওপরে ছিল জাপানের নাম। ৫ম দিনে এসে তারা জিতেছে ২ সোনা। কিন্তু চীন এদিন আরও বেশি দুর্দান্ত। তিন সোনা জিতে উঠে এসেছে। এদিন ফ্রান্সও নিজেদের অবস্থার উন্নতি ঘটিয়েছে। লিওঁ মারশাঁর রেকর্ড গড়া রাতে তারা জিতেছে দুই স্বর্ণ। জাপান নেমেছে তিনে। 

গতকাল যুক্তরাষ্ট্র জয় করেছে এবারের আসরে নিজেদের ৫ম সোনা। মার্কিন কিংবদন্তি সাঁতারু কেটি লেডিকির কল্যাণে নিজেদের ঝুলিতে আরেকটি পদক যুক্ত করেছে তারা। নারীদের ১৫০০ মিটার ফ্রিস্টাইলে রেকর্ড গড়ে নিজের ১২তম সোনা নিশ্চিত করেন লেডিকি। 


দেশ সোনা রুপা ব্রোঞ্জ মোট
চীন ১৯
 ফ্রান্স ১০ ২৬
জাপান ১৫
 অস্ট্রেলিয়া ১৬
গ্রেট ব্রিটেন ১৭
দক্ষিণ কোরিয়া ১২
যুক্তরাষ্ট্র ১৩ ১২ ৩০
ইতালি ১৩
কানাডা
জার্মানি


এদিন প্যারিসে নিজেদের প্রথম সোনা জিতেছে আর্জেন্টিনা। দেশটিকে প্যারিসে প্রথম সোনা এনে দিয়েছেন সাইক্লিস্ট হোসে টরেস গিল। সাইক্লিকংয়ে আর্জেন্টিনার এটি প্রথম ব্যক্তিগত সোনা, এবারের অলিম্পিকে প্রথম সোনা, রিও ২০১৬-এর পর যে কোনো খেলায় প্রথম সোনা। দক্ষিণ আমেরিকার কোনো দেশেরও প্যারিসে এটি প্রথম সোনা!


একইদিনে নিজেদের দেশের ইতিহাসে প্রথম অলিম্পিক স্বর্ণপদক পেয়েছে গুয়াতেমালা। প্যারিসে ট্র্যাপ শুটিংয়ে অলিম্পিক রেকর্ড ৫০ এর মধ্যে ৪৫ স্কোর গড়ে সোনা জিতেছেন দেশটির শুটার রুয়ানো। এর আগে অলিম্পিকে গুয়াতেমালার পদক ছিল একটিই—পুরুষদের ট্র্যাপ শুটিংয়ে এবার ব্রোঞ্জ জিতেছিলেন জিন পিয়েরে ব্রল।

এদিন পদক তালিকায় সবার ওপরে উঠেছে চীন। ৯টি সোনা, ৭টি রুপ ও ৩টি ব্রোঞ্জ জিতেছে দেশটি। ৮ সোনা, ১০ রুপা ও ৮ ব্রোঞ্জ নিয়ে দুইয়ে স্বাগতিক ফ্রান্স।  ৮টি সোনা, ৩ রুপা ও ৪ ব্রোঞ্জ নিয়ে তিনে নেমে গেছে জাপান।


আজকালের খবর/ এম কে









সর্বশেষ সংবাদ
বন্ধ ৯ কারখানা খুলছে এস আলম গ্রুপ
মোহনগঞ্জে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
দীর্ঘতম সৈকতে হাজারো মানুষ দেখলো বছরের শেষ সূর্যাস্ত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাণিজ্য মেলায় ই–টিকেটিং সেবা চালু
ওএসডি হচ্ছেন নীলফামারীর ডিসি
শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft