সোমবার ২৫ মে ২০২৬
বাবিসাস অ্যাওয়ার্ড পেলেন কাজী রিটন
প্রকাশ: বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২, ৪:২৩ পিএম   (ভিজিট : ৮৫৬)
কাজী রিটন

কাজী রিটন

বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) অ্যাওয়ার্ডে ভূষিত হলেন কাজী রিটন। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত বাবিসাস অ্যাওয়ার্ড প্রদান করেন প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। 

বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতির সভাপতি আবুল হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকার ও সংসদ সদস্য মমতাজ বেগম। 

কাজী রিটন ২০১৯ সালের শ্রেষ্ঠ একক নাটক "ছেলেটির মা ছিল না" ও ২০২১ সালের শ্রেষ্ঠ টেলিফিল্ম “ছায়া শিকারি" এর জন্য শ্রেষ্ঠ প্রযোজক হিসেবে দুটি অ্যাওয়ার্ড গ্রহণ করেন । 

কাজী রিটন প্রযোজিত উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে আছে, ‘এইম ইন লাইফ’, ‘পাটিগণিত’, ‘উনপাজুরে’, ‘অদৃশ্য দেয়াল’, ‘বিবাহ সংকট’, ‘অপরাধী হইলেও আমি তোর’, ‘পরের মেয়ে’, ‘সৎ মা’, ‘টম অ্যান্ড জেরি’, ‘ম্যাচ উইনার’, ‘ফ্রেন্ড বুক’, ‘সাইন্স এর মেয়ে আর্টসের ছেলে’। এছাড়া তিনি পারফর্মিং মিডিয়াতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ অ্যাওয়ার্ড, ও অন্যান্য আরো আরও বেশ কিছু অ্যাওয়ার্ড পেয়েছেন। কাজী রিটন বলেন, বাবিসাসের পুরস্কার অনেক বড় প্রাপ্তি। এ পুরস্কার আমাকে উৎসাহিত করার পাশাপাশি আগামী দিনে আরো ভালো কিছু করার অনুপ্রেরণা যোগাবে।

অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রদান করা হয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও কাহিনীকার ছটকু আহমেদ এবং নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদকে। এছাড়া সংগীতে অনন্য অবদানের জন্য সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় ।

আজকালের খবর/আতে









Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft